ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ সকালে ব্যাট করতে নামেন দলীয় ৩০৫ রান নিয়ে। তাড়াহুড়া না করে বল দেখে-শুনেই রান তুলছে তারা।
বাংলাদেশের সংগ্রহ বেড়ে এখন দাঁড়িয়েছে ৩২৫।
মুশফিক ব্যাট করছেন ১১৫ রান নিয়ে আর মাহমুদুল্লাহ ১৫।





