লিওনেল মেসিকে ছাড়াও প্রতিপক্ষকে হাফ-ডজন গোল দিল আর্জেন্টিনা৷ মঙ্গলবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ হারাল তারা৷
ম্যাচের আয়োজন করা হয়েছিল এফএ-র ১২৫ বছরের উদযাপনে৷ কিন্তু সিঙ্গাপুরবাসীদের প্রতি মোটেই নির্দয় ছিলেন না আর্জেন্টাইনরা৷ নতুন কোচ জর্গি স্যামপাওলি আক্রমণাত্মক দল সাজান৷ আক্রমণে পাঁচ জনকে রাখেন আর্জেন্টাইন কোচ৷
এই ম্যাচ খেলতে আসেননি মেসি ও হিগুয়েন৷ফ্যাজিও কোরেয়ার গোলে প্রথমার্ধে ২-০ এগিয়ে ছিল আর্জেন্টিনা৷ দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করেন যথাক্রমে গোমেজ, প্যারেডেজ, আলারিও এবং দি মারিয়া৷ গত সপ্তাহে মেলবোর্নে ব্রাজিলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১-০ জিতেছিল আর্জেন্টিনা৷
জেড





