ইংল্যান্ড বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয়রথ থামিয়ে দিয়েছে পাকিস্তান। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের। তার অনবদ্য সেঞ্চুরিতে কিউইদের বিরুদ্ধে ৬ উইকেটের বড় জয় পায় পাকিস্তান।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অনবদ্য ব্যাটিংয়ে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করার পর আল্লাহর শুকরিয়া আদায়ে সেজদা দেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।

বাবরের অসাধারণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে দাপুটে জয় পায় পাকিস্তান।

গতকাল (২৬ জুন) বুধবার ইংল্যান্ডের বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩৭ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন জেমস নিশাম। ৬৪ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।

টার্গেট তাড়া করতে নেমে বাবর আজমের সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের জয়ে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৭০তম ম্যাচে ১০ম সেঞ্চুরি করেছেন বাবর আজম।

তবে বিশ্বকাপে এটা তার প্রথম সেঞ্চুরি। এদিন ১২৭ বলে ১১টি বাউন্ডারিতে ১০১ রান করেন বাবর।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড একাদশ: ৫০ ওভারে ২৩৭/৬ (গাপটিল ৫, মুনরো ১২, উইলিয়ামসন ৪১, টেইলর ৩, ল্যাথাম ১, নিশাম ৯৭*, ডি গ্র্যান্ডহোম ৬৪, স্যান্টনার ৫*; হাফিজ ০/২২, আমির ১/৬৭, আফ্রিদি ৩/২৮, ওয়াসিম ০/১৭, শাদাব ১/৪৩, ওয়াহাব ০/৫৫)।

পাকিস্তান একাদশ: ৪৯.১ ওভারে ২৪১/৪ (ইমাম ১৯, ফখর ৯, বাবর ১০১*, হাফিজ ৩২, সোহেল ৬৮, সরফরাজ ৫*; বোল্ট ১/৪৮, হেনরি ০/২৫, ফার্গুসন ১/৫০, ডি গ্র্যান্ডহোম ০/১২, স্যান্টনার ০/৩৮, নিশাম ০/২০, উইলিয়ামসন ১/৩৯, মুনরো ০/৯)।

ফলাফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বাবর আজম (পাকিস্তান)।

এমবি