টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের সেমিফাইনালে যেতে হলে ভারত-বাংলাদেশের জন্য জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ ম্যাচের আগে ভারতের সাবেক অধিনায়ক ও দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, আমি বাংলাদেশকে বেশ সমীহ (সম্মান) করি। মনে করি, ওরা খুব ভালো দল। সত্যি বলতে, এ সংস্করণ বিশেষ করে এবারের বিশ্বকাপ দেখিয়েছে- কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
ভারতের বিপক্ষে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমাদের লক্ষ্য হলো ভারত-পাকিস্তান দুটি ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুটি ম্যাচের কোনো ম্যাচও যদি জিততে পারি, সেটা আপসেট হিসেবে গণ্য হবে। সেই আপসেটটা করতে পারলে আমরা খুশি হব। না করতে পারলে বেশি কিছু বলার নেই।
প্রতিপক্ষ ভারত নিয়ে সাকিব বলেন, ভারত ফেভারিট দল। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব, সেরা খেলাটি খেলতে এবং আপসেট ঘটাতে।
এন





