বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে রাজশাহী কিংস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বিনা উইকেটে ৩০ রান করেছে রাজশাহী। দলের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন মুমিনুল হক ও নুরুল হাসান।

মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৩৫তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। এ ম্যাচটি অবশ্য জিতলেও পরের পর্বে যেতে পারছে না মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা। তবে রাজশাহী জয় পেলে খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে চলে যেতে পারে।

কুমিল্লা এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাত ম্যাচেই হার বরণ করতে হয়েছে। লিগ টেবিলে সবার নিচে তাদের অবস্থান। পয়েন্ট সংগ্রহ করেছে চারটি।

অন্যদিকে রাজশাহী নয় ম্যাচ খেলে পাঁচটিতে জয় তুলে নিয়েছে। পাশাপাশি চার হারে তাদের পয়েন্ট ১০। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চারে।দু’দলের প্রথম দেখায় কুমিল্লা জয় পেয়েছিল।

জারিফ