টানা দুই ম্যাচে স্লো ওভারটেকের কারণে আইসিসি’র এক ওয়ানডে ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
অন্যদিকে তার ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে রাখা হয়েছে। বাংলাদেশের বাকি খেলোয়ারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে রাখা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে এ সিদ্ধান্ত নেয় আইসিসি।
এদিকে ম্যাচ হারার কারণ হিসেবে ডেথ বলিংকে দুষলেন মাশরাফি।
তবে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত সম্পর্কে তিনি কোন মন্তব্য না করে বলেন, যা হয়েছে তা সবাই দেখেছে।
জেআই





