ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফিরেছিলেন তামিম ইকবাল। তবে তৃতীয় ওয়ানডের আগে আবার নতুন করে চোট পেয়েছেন এই তারকা।

ফলে দক্ষিণ আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের। শুধু তাই নয় এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে।

প্রধান নির্বাচক ও সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

ইস্ট লন্ডনে শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে স্ক্যান করানো হয় তামিমের। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, “ইনজুরির কারণে তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না। শনিবার দেশে ফিরে যাবেন বাঁহাতি ব্যাটসম্যান। এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।”

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। রোববার ইস্ট লন্ডনে হবে শেষ ওয়ানডে। এরপর ২টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

এমবি