আইসিসি বিশ্বকাপ ২০১৫ এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে লড়বে মাশরাফিরা। আইসিসি ২০১৫ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের এই সূচি ঘোষণা করেছে।
প্রথম প্রস্তুতি ম্যাচে ৯ ফেব্রুয়ারি সিডনিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ১২ ফেব্রুয়ারি একই ভেন্যুতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ ছাড়া অন্যান্য দলগুলোও দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচগুলো ওয়ানডে মর্যাদা পাবে না।
পুরো ম্যাচেই যাতে ১১ জনের পরিবর্তে যে কোনো সময় ঘুরিয়ে ফিরিয়ে ১৫ জন খেলোয়াড় মাঠে নামার সুযোগ পায় তাই এ ম্যাচগুলোর নিয়ম কিছুটা ভিন্ন হবে বলে উল্লেখ করেছে আইসিসি।
আইসিসি বিশ্বকাপ ২০১৫ অনুশীলন ম্যাচ সূচি:
৮ ফেব্রুয়ারি, ভারত বনাম অস্ট্রেলিয়া, অ্যাডিলেড
৯ ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলংকা, ক্রাইস্টচার্চ
৯ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ড বনাম জিম্বাবুয়ে, ক্রাইস্টচার্চ
৯ ফেব্রুয়ারি, ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, সিডনি
৯ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম পাকিস্তান, সিডনি
১০ফেব্রুয়ারি, আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড, সিডনি
১০ ফেব্রুয়ারি, ভারত বনাম আফগানিস্তান, অ্যাডিলেড
১১ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ক্রাইস্টচার্চ
১১ ফেব্রুয়ারি, শ্রীলংকা বনাম জিম্বাবুয়ে, ক্রাইস্টচার্চ
১১ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম আবর আমিরাত, মেলবোর্ন
১১ ফেব্রুয়ারি, ইংল্যান্ড বনাম পাকিস্তান, সিডনি
১২ ফেব্রুয়ারি, ও:ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, সিডনি
১২ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, সিডনি
১৩ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম আবর আমিরাত, মেলবোর্ন
জেডআই





