চিকিৎসা করাতে আগামী শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তামিমের অস্ত্রপচার করতে হবে কি না, তা এখনও নিশ্চিত না। অস্ট্রেলিয়ায় ডাক্তারের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি নিশ্চিত করা হবে।

দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আগামী পরশু তামিম অস্ট্রেলিয়ার বিমান ধরবে এবং ২৯ তারিখ ডাঃ ডেভিড ইয়ান সঙ্গে দেখা করবে। তামিমের ইনজুরির অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে অস্ত্রোপচার করা হবে কিনা।’

উল্লেখ্য, তামিম ইকবালের বাঁ হাঁটুর মিনিসকাস ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে এমআরআই রিপোর্টে। ফলে তামিমের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ডাক্তারের সঙ্গে সাক্ষাতের পর তার ইনজুরির বিষয় বিস্তারিত জানা যাবে।

জেডআই