বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফ শুরু হচ্ছে সোমবার। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন। অন্যদিকে এদিন প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী রয়্যালস।

এদিন দুপুর দেড়টায় শুরু হবে এলিমিনেটর ম্যাচ। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার।

দিনের প্রথম ম্যাচে জয়ী দলটি চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। পরাজিত দলের জন্য শেষ হয়ে যাবে বিপিএল যাত্রা। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দল পৌঁছে যাবে সোজা ফাইনালে। হেরে যাওয়া দলটি খেলবে ১৫ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে।

দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ীরা ১৭ জানুয়ারি ফাইনালে খেলবে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলটির সঙ্গে।

এমআর