যুব এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষেও দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ যুব দল। এই ম্যাচে স্বাগতিক বাংলাদেশ একরকম উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে, জিতেছে ৫ উইকেটে।  

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গতকাল (০১ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ যুব দল।  

আজ (০২ অক্টোবর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে হংকংকে ৯১ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। স্বাগতিকরা এই লক্ষ্য টপকে যায় ১১.২ ওভারেই।

এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দুটিতে জিতেও সুপার ফোরে খেলা নিশ্চিত হয়নি বাংলাদেশের। দিনের অন্য ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে শেষ চারে ওঠা সম্ভব হবে লাল-সবুজের দলের।

এদিনের ম্যাচে টস হরে হংকং প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সমানে দাঁড়াতেই পারেনি। মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায়। একজন ব্যাটসম্যানও পারেননি দৃঢ়তা দেখাতে।

রিশাদ হোসেন ১১ রানে তিন উইকেট নেন। দুটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। আকবর আলী ২৫ ও মাহমুদুল হাসান ৩২ রান নিয়ে বাংলাদেশকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। 

এমবি