টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট খরায় ভুগছে স্বাগতিক বাংলাদেশ। বিপরীতে ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেছে সফরকারীরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডি কক (১৮) ও ডি ভিলিয়ার্স (২৫)।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজ বাঁচানোর লক্ষ্যে লড়াই করছে বাংলাদেশ।

জেডআই