[justify]দেশের চেয়ে ক্লাব ক্রিকেটকে অগ্রাধিকার দিলেন ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার সুনিল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) শুক্রবার জানিয়েছে, নারাইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে খেলাকে বেছে নিয়েছেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ মিস করবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার জন্য ১ জুন শেষ সময় সীমা নির্ধারণ করে দিয়েছিল ডব্লিউআইসিবি। কিন্তু নারাইন আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে চেয়েছেন। ফলে নির্ধারিত সময়ে তিনি ও. ইন্ডিজ অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারছেন না।
ডব্লিউআইসিবি জানিয়েছে, আগামী ৮-৩০ জুন নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য বিবেচিত হবেন না ২৬ বছর বয়সী নারাইন।
ডব্লিউআইসিবি ক্রিকেট ডিরেক্টর রিচার্ড পাইবাস বলেন, সাম্প্রতিক সৃষ্ট নিয়মানুসারে কোন খেলোয়াড়কে টেস্ট দলের জন্য বিবেচিত হলে অবশ্যই তাকে অনুশীলনে যোগ দান করতে হবে।
তবে ডব্লিউআইসিবি জানিয়েছে ডোমিনিকায় আগামী ৫ এবং ৬ জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচের জন্য নারাইনকে বিবেচনা করা হবে।
আগামীকাল শনিবার আইপিএল-এর এবারের আসরের ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে কিংস ইলেভেন পাঞ্জাব।
ঢাকা, ৩১মে (টাইমনিউজবিডি) //জেডআই[/justify]
ফাইনালে থাকছেন নারাইন
দেশের চেয়ে ক্লাব ক্রিকেটকে অগ্রাধিকার দিলেন ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার সুনিল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) শুক্রবার জানিয়েছে, নারাইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে খেলাকে বেছে নিয়েছেন।
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন রোমেরো
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা ষড়যন্ত্রতত্ত্ব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ডিফেন্ডার।
বেগম জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত
চলমান বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। আগামীকাল বৃহস্পতিবার দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। আজ ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল।
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এখন ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে লিটন দাসের দলকে।
মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরি বিফলে, ফাইনালে জ্যামাইকা
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারেও ব্যর্থ হলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শিমরন হেটমায়ারের দুর্দান্ত সেঞ্চুরির পরও জ্যামাইকা কিংসম্যানের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি।















