অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ম্যাচে দলের বিপর্যয়ের সময় তামিম ইকবাল আর সাকিব আল-হাসান এ জুটি পেরিয়েছে শতরান। ক্যারিয়ারের ৫০তম ম্যাচ রাঙানোর অর্ধেক কাজ সেরে ফেলেছেন দু’জনই। দলের বিপর্যয়ে জুটি বেধেছিলেন। পালটা আক্রমণ চালিয়ে সব চাপ ছুঁড়ে দিয়েছেন অসিদের দিকে।
অ্যাস্টন অ্যাগারকে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ঠেলেই দুই রান। ৬৬ বলে ৫০ সাকিবের। যাতে ৮টি বাউন্ডারি। লায়নকে পেলেই জায়গা বের করে খেলেছেন ড্রাইভ। হ্যাজেলউড, কামিন্সদের পুল করে পাঠিয়েছে সীমানার বাইরে। তার দাপটে সেটেলড হতে পারছেন না কোন অস্ট্রেলিয়ান বোলার।
ওদিকে প্যাট কামিন্সের লাফিয়ে উঠা বল মাটিতে নামিয়ে ক্যারিয়ারের ২৩ তম ফিফটি তুলে নেন তামিম ইকবাল। ৫০ করতে বল খেলেছেন ১১৯টি। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন সাকিব, ধীরস্থির খেলে তাতে ভারসাম্য রাখলেন তামিম।
তবে মারার বল পেলে ঠিকই উড়িয়েছেন সীমানার বাইরে। তার ব্যাটে সবচেয়ে ভুগেছেন ন্যাথান লায়ন। অসিদের সেরা স্পিনারকে ইনসাইড আউটে কখনো এক্সট্রা কাভার দিয়ে মেরেছেন ছক্কা। আবার কখনো মিড উইকেট দিয়ে দিয়েছেন উড়িয়ে। তিন ছয়ের সবগুলোই লায়নের বলে।
১০ রানে তিন উইকেট পড়ার পর তামিম ইকবালের সাথে উইকেটে যোগ দেন সাকিব। চালান পালটা আক্রমণ, শুরু থেকেই খেলতে থাকেন দৃষ্টিনন্দন সব শট। তাতে মাত্র বলেই ফিফটি পেয়ে গেলেন তিনি। ক্যারিয়ারে এটি তার ২২তম ফিফটি।
বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
এমবি





