আসন্ন এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বৃহস্পতিবার বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে তারা।
ম্যাচটিতে ১০ মিনিটেই বাংলাদেশ দলকে এগিয়ে দেন হেমন্ত ভিনসেন্তে। এর দুই মিনিটের মধ্যেই নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। দলের হয়ে আরেকটি গোর করেন ওয়াহেদ। তবে সেনাবাহিনীর হাবিব একটি গোল শোধ করে দেন।
এই জয়ের পরও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে খুশি কোচ ক্রুইফ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এ জয়ে মোটেই খুশি না। প্রথমার্ধে দল ভাল খেললেও, দ্বিতীয়ার্ধে আমার চাওয়া অনুযায়ী তারা খেলতে পারেনি।"
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





