বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। ত্রিনিদাদ এন্ড টোবাগোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ আলেসান্দ্রোর শিষ্যরা। দল জয় পেলেও ম্যাচটিতে গোলের দেখা পাননি দলের সেরা তারকা লিওনেল মেসি।
প্রথমার্ধের মূল খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। তবে ইনজুরি টাইমে এগিয়ে যান মেসিরা। কর্নার কিক থেকে আসা বল হেড করে জালে জড়ান রদ্রিগো প্যালাসিও। এই গোলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট পরই গোলের সুযোগ তৈরি করেন মেসি। কিন্তু তার কিক করা বল গোলবারে লেগে ফিরে আসে। সেই বল টোকা দিয়ে ত্রিনিদাদের জালে জড়িয়ে দিয়ে দলের লিডকে ডাবলে নিয়ে যান মাসচেরানো। ৬৪ মিনিটে দলের শেষ গোলটি করেন ম্যাক্সি রদ্রিগেজ।
বিশ্বকাপের আগে শনিবার স্লোভেনিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
ঢাকা, ৫জুন (টাইমনিউজবিডি) //জেডআই