আসন্ন ২০তম ফিফা বিশ্বকাপ ফুটবলের শুভেচ্ছা স্মারক হিসেবে জাতীয় ফুটবল দলের জার্সি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে উপহার দিয়েছে ব্রাজিল। এছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও রানার্স-আপ হল্যান্ডও রাষ্ট্রপতিকে জার্সি উপহার দিয়েছে।
মঙ্গলবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জার্সি হস্তান্তর করেন। একই সময় স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা ও হল্যান্ডের রাষ্ট্রদূত গেরবেন সজোরেড ডি জং নিজ নিজ দেশের পক্ষে উপস্থিত হয়ে জার্সি হস্তান্তর করেন।
এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সফলতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের ফুটবল প্রেমীদের বিশেষ করে তরুণদের মধ্যে বিশ্বকাপটি দারুণ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।
ঢাকা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই