শতভাগ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেও শাহিন আফ্রিদির জোড়া আঘাতে শুরুতেই বিপাকে পড়েছে আফগানিস্তান।
বিশ্বকাপে নিজেদের শেষ দুটি ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল পাকিস্তানের। যদি না ইংল্যান্ডও তাদের শেষ দুটি ম্যাচে জয় পায়। তবে নিজেদের কাজটা ভালোভাবেই করে রাখতে চায় দলটি। এদিন প্রতিপক্ষ আফগানিস্তান।
যারা টানা সাতটি ম্যাচ হেরে এর মধ্যেই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তান দলের অধিনায়ক গুলবাদিন নাইব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
হেডেংলিতে ইনিংসের শুরুটা দেখেশুনে করেন দুই ওপেনার নায়েব এবং রহমত শাহ। কিন্তু ইনিংসটা লম্বা করতে পারলেন না। পঞ্চম ওভারে শাহীন আফ্রিদি গুঁড়িয়ে দেন আফগানদের টপ অর্ডার। ওভারের চতুর্থ বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরান নাইবকে (১৫)। পরের বলে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে ফেরান হাসমতউল্লাহকে। আর ১১তম ওভারে ৩৫ রান করা রহমত শাহের প্রতিরোধ ভাঙেন ইমাদ ওয়াসিম।
২৫ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৪ উইকেটে ১২২ রান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির।
আফগানিস্তান সম্ভাব্য একাদশ :
আসগর স্টানিকজাই, হাস্মাতুল্লা শাহিদি, হজরতুল্লা, নাজিবুল্লা জারডান, মোহম্মদ নবী, রহমত শাহ, সামিউল্লা শেনওয়ারি, দৌলত জাড্রান, গুলবাদিন নাইব, মুজিব উর রহমান ও রাশিদ খান।
এএস





