আইসিআরসি টি-টোয়েন্টি আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতল ইংল্যান্ড। বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড।

সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থাকেন ক্যালাম ফ্লিন। তার ২৯ বলের ইনিংসটি গড়া ৮টি চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে গর্ডন ল্যাইডওয়ানের ব্যাট থেকে। এছাড়া অ্যালেক্স হ্যামন্ড ৩০, জ্যামি গুডউইন ১৮ রান করেন।

পাকিস্তানের জাহানজীব, আব্দুল্লাহ ইজাজ ও ফাইয়াজ আহমেদ একটি করে উইকেট নেন।

জবাবে ৭ উইকেটে ১৫৬ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের সর্বোচ্চ ৩৬ রান আসে রেহন গনির ব্যাট থেকে। পঞ্চদশ ওভারে তার রান আউটেই শিরোপা স্বপ্ন ভেঙে যায় পাকিস্তানের। অধিনায়ক হাসনাইন আলম ও নিহার আলম করেন ২৬ রান করে।

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত পাঁচ জাতি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল ইংল্যান্ড। সেই ইংল্যান্ডই শিরোপা জিতল।

জেডআই