মাত্র ২০০ রানের লক্ষ্য বাংলাদেশের সামনে। অচেনা উইকেট, দু’দলের জন্যই নতুন। এর আগে এখানে কোনও ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও শতভাগ ফেল স্বাগতিকরা।
সিলেট অঞ্চলে শীতের প্রকোপ একটু বেশিই তাই কুয়াশার কথা চিন্তা করে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছিল এক ঘণ্টা।
রাতে কুয়াশার প্রভাবের কথ চিন্তা করে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশের। এই সিদ্ধান্তে সফলই বলা যায়।
ক্যারিবীয় ওপেনার শাই হোপের ১০৮ রানের ইনিংস ছাড়া বাকি নয় ব্যাটসম্যানের কেউই পার করতে পারেন কুড়ি রানের কোটা। তাতে ৫০ ওভার শেষে ৯ উইকেটে করে ১৯৯ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ১০.১ ওভারের মাথায় লিটন দাস সাজঘরে ফেরেন ৩৩ বলে ২৩ রান করে।
সৌম্যকে আজ খেলানো হচ্ছে তিন নম্বর পজিশনে। তামিমকে সঙ্গ দিচ্ছেন দেখেশুনে খেলে। তামিমও খেলছেন ধীরেসুস্থে।
৬৫ বলে তামিম তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪৪তম অর্ধশত রান। সৌম্য অপরাজিত আছেন ৪০ রানে।
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৪ ওভার শেষে ১১৬ রান।
এমআর





