ইংল্যান্ড দলের অলরাউন্ডার মঈন মুনির আলীর হাতে গাজার পক্ষে স্লোগান। ভারতে সঙ্গে তৃতীয় ইনভেস্টেক টেস্ট খেলার সময় মঈন হাতে যেই বালা পড়েছেন তাকে লেখা ছিল ‘সেভ গাজা’ এন্ড ‘ফ্রি প্যালেস্টাইন’। ধর্মীয়, রাজনৈতিক বা জাতিগত কোন স্লোগান লাগানো, হাতে রিস্টলেট পরা, প্রদর্শন করা বা গায়ে দেখানো আইসিসির নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।
কিন্তু একজন মুসলিম হিসেবে মঈন প্রতিবাদ থামিয়ে রাখতে পারেননি। ইজরাইল যেভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে তার বিরোধীতা করার জন্য ভারতে বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে এই কাজ করেন তিনি।
২০১৪ সালে অভিষেক ঘটে তার। ক্যারিয়ারের শুরু থেকে নিয়মিত ভালো খেলছেন মঈন আলী। চার টেস্টে একটি শতক নিয়ে ২৪৭ রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ১০টি।
ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





