অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারত। তবে এই দলে জায়গা হয়নি ২০১১ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ পাঁচ সিনিয়র সদস্য বীরেন্দার শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খান ও গৌতম গম্ভীর।
সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচক কমিটি ২০১১ বিশ্বকাপ জয়ী নায়কদের দল থেকে বাদ দেন। ধারণা অনুযায়ী সম্প্রতি নিজ মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের ১৪ সদস্যের দল এবং বিশ্রাম দেয়া এমএস ধোনি, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান এবং রবীন্দ্র জাদেজাকে নিয়ে প্রাথমিক দল ঘোষনা করেছেন নির্বাচকরা।
এটা অত্যন্ত পরিস্কার যে, নির্বাচকরা তরুণ খেলোয়াড়দের উপড় গুরুত্ব দেয়ায় শেবাগ, হরভজন, গম্ভীর, জহির এবং যুবরাজদের মত সিনিয়র দলে জায়গা পাননি। আগামী ৭ জানুয়ারি ১৫ সদস্যের চুড়ান্ত দল ঘোষনা করা হবে। বিশ্বকাপ শুরু হবে ১৪ ফেব্রুয়ারী।
৩০ সদস্যের প্রাথমিক দল : এমএস ধোনি, শিখর ধাওয়ান,রোহিত শর্মা, আজিঙÍা রাহানে, রবিন উথাপ্পা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইদু, কেদার যাদব, মনোজ তিওয়ারি, মনীষ পান্ডে, ঋদ্ধিমান সাহা, সনজু স্যামসন,আর অশ্বিন, পারভেজ রসুল, করণ শর্মা, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, ভুবনেশ্বও কুমার,মোহাম্মদ সামি, উমেশ যাদব, বরুণ এ্যারন, ধাওয়াল কুলকার্নি,স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অশোক দিনদা, কুলদিপ যাদব ও মুরালি বিজয়।
জেডআই





