বাংলাদেশকে নিয়ে একের পর এক কটুক্তি করছে ভারতীয়রা। সমর্থক, অভিনেতা, ক্রিকেটার থেকে শুরু করে আইনপ্রণেতারাও বাদ যায়নি। তাদের মধ্যেই ভারতীয় সংসদ সদস্য শশী থরুর বাংলাদেশকে হেয় করে টুইট করেছেন। তবে ফল ভাল হয়নি। তার ব্যক্তিগত ওয়েব সাইট হ্যাক করেছে "ব্লাক হ্যাট হ্যাকার্স' নামে একটি হ্যাকার গ্রুপ।
"ধন্যবাদ বাংলাদেশ। ইংল্যান্ডকে হারিয়ে ভারতের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার রাস্তা সহজ করে দিলে তোমরা।" এই টুইটের পরই শশী থারুর ওয়েবসাইট হ্যাক করে হ্যাকার গ্রুপ 'ব্ল্যাক হ্যাট হ্যাকার্স'।
কংগ্রেস সাংসদ শশী থারুর ওয়েব সাইট হ্যাকিং অদ্ভুত হলেও এর পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি ছিল না। বরং মেলবোর্নে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে টিম ইন্ডিয়া কে সতর্ক করতেই প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ওয়েব সাইট হ্যাক করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
ওয়েব সাইটটি হ্যাক করার পর সেখানে বাংলাদেশ দলকে 'টাইগার' বলে মন্তব্য করেছেন ব্ল্যাক হ্যাট হ্যাকার্সরা। হ্যাক করার পেছনে কারণ হিসেবে তাঁরা ভারতীয় সংবাদ মাধ্যমকে দায়ী করেছেন। "ভারত নিজেদের ইতিহাস দেখুক", ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই গ্রুপ লিগ থকেই বিদায় নিয়েছিল তাঁরা, এই বক্তব্যও লিখেছিলেন হ্যাকার গ্রুপ। সেই পেজে তাঁরা একটি ফেসবুক পেজের লিংক পোস্ট করেন। যেখানে দেখা যায় শশী থারুর পাশাপাশি শেষ ১২ ঘণ্টায় তাঁরা আরও অনেক ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছেন। হ্যাক করা প্রতিটি পেজেই ভারতীয় টেলিভিশনের প্রাচারিত বিজ্ঞাপন 'মওকা মওকা'র ছবি দেখা যায়।
জেডআই





