টেস্টে আলো ছড়িয়ে ওয়ানডে দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। তবে টেস্টের পর ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন নাসির হোসাইন।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে।

এই দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন দলে ফেরা সাকিব আল হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১ ও ২৩ অক্টোবর পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও জুবায়ের হোসেন।

জেডআই