কারাগারে থাকা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের জামিন আবেদন করা হবে রোববার। রুবেলের আইনজীবী সঞ্জয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
সঞ্জয় চক্রবর্তী, ‘ম্যাজিস্ট্রেট আদালত রুবেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তাই আমরা তার পক্ষে দায়রা জজ আদালতে জামিনের আবেদন করব।’
গত ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং-৩৭) নাজনীন আকতার হ্যাপি (১৯) বাদী হয়ে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
এই মামলায় বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর আদালতে রুবেল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মহানগর হাকিম আনোয়ার সাদাত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইসিসি ২০১৫ বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা পেয়েছেন রুবেল।
আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যাবে। সেদিন রুবেল যদি দলের সঙ্গে যেতে না পারে তবে স্টান্ড বাই হিসেবে থাকা শফিউল ইসলাম দলে সুযোগ পাবেন।
জেডআই





