টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছে স্কটল্যান্ড। মাঝে দুই ওপেনারকে হারালেও এরপর প্রতিরোধ গড়ে তারা। ওপেনার জর্জ মানজি ১৫ রান করে ফিরে গেছেন। অন্যদিকে কাইল ফিরে গেছেন ৬ রান করে। দুই ওপেনার ফেরার পর স্কটিশদের এগিয়ে নিচ্ছেন ম্যাথু ক্রস ও রিচি ব্রাইটন।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে স্কটল্যান্ড। এগিয়ে থাকা বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা। এবার পাপুয়া নিউগিনিকে হারাতে পারলেই বিশ্বকাপের মূল পর্বের পথে অনেকটা এগিয়ে যাবে স্কটল্যান্ড। তাই জয়ের জন্য মুখিয়ে আছে স্কটিশরা।
অন্যদিকে হার দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে পাপুয়া নিউগিনি। ওমানের কাছে প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরেছে তারা। তাই আজকের ম্যাচটি তাদের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার। স্কটল্যান্ডের বিপক্ষে হারলে তাদের পরের পর্বে যাওয়া অনেকটায় অনিশ্চিত হয়ে পড়বে। তাই পাপুয়া নিউগিনির জয় ছাড়া বিকল্প নেই।
এমআর





