বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় ইতালির মিলান শহরের কাছে একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।
বিবিসি জানায়, এ ঘটনায় ৪৬ বছর বয়সী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শপিংমলের ক্রেতারা।
হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ঘটনার সময় তিনি শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন।
তার ছুরিকাঘাতে ৩০ বছরের এক যুবক নিহত হন। এ সময় আহত হন ৪ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা বলেন, পাবলো মারির স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু। মারি হাসপাতালে আছেন। ভালো আছেন।
এন





