ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা অবস্থানে এখন টাইগার দলপতি মাশরাফি। সেই সাথে আইসিসি র‍্যাংকিংয়েও ঢুকে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করে সিরিজ শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোলারদের তালিকার নয়ে পৌঁছে গেছেন তিনি।

আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ের ওয়ানডেতে বোলিংয়ে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। যেটা তার ক্যারিয়ার সেরা ওয়ানডে র‍্যাংকিং। সর্বশেষ আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচে তিনি নিয়েছেন ১২ উইকেট।

14600875_1689979207984770_8267854108296584717_nমাশরাফি ছাড়াও বোলারদের মধ্যে ছয় নম্বরে আছেন স্পিনার সাকিব আল হাসান।


এছাড়া অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষেই আছেন সাকিব আল হাসান। দুই সিরিজ পর র‍্যাংকিংয়ে এগিয়েছেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। তামিম একধাপ এগিয়ে রয়েছেন ২২ নম্বরে। আর ছয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শীর্ষ ২০ এ থাকা মুশফিকুর রহিম একধাপ পিছিয়ে রয়েছেন ১৯ নম্বরে।

জারিফ