আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা জারির পর মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এর কমিটি থেকে পদত্যাগ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইসিসির নেওয়া সিদ্ধান্তের পর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছিলেন আইসিসি। তবে সাকিব দোষ স্বীকার করায় শর্ত সাপেক্ষে এক বছরের শাস্তি স্থগিত করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে।

২০১৭ সালের অক্টোবরে এমসিসি ক্রিকেট কমিটিতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। একইসঙ্গে সিডনি এবং বেঙ্গালুরুতে হওয়া কমিটির সভায় উপস্থিত ছিলেন তিনি।এই কমিটিতে মূলত বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়াররা থাকেন। প্রতি বছর দুইবার করে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে।

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং বলেন, কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা ব্যথিত। বিগত কয়েক বছর তিনি এই কমিটিতে অনেক অবদান রেখেছেন। তবে তার এই সিদ্ধান্ত সঠিক বলেই আমার বিশ্বাস।

এমবি