ঢাকা টেস্টের দ্বিতয়ি দিন শেষে ৩১২ রানে এগিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ২০০/৮।

রোশন সিলভা ৫৮ ও সুরাঙ্গা লাকমল ৭ রানে অপরাজিত রয়েছেন। ম্যাচের ৫৫তম ওবারে জোড়া অঘাত আনেন পেসার মোস্তাফিজ। পরপর ২ বলে দলরুয়ান পেরেরা ও আকিলা ধনঞ্জয়ার উইকেট তুলের নেন এ কাটার মাষাটার। এর আগে ২ উইকেট তুলে নেন মেহেদি মিরাজ। ৩০ রান করা লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমালকে এলবি ডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

এর আগে ভয়ঙ্কর হয়ে ওঠা লঙ্কান ওপেনার দিমুথ কানারতেœকে আউট করেন স্পিনার মিরাজ। ব্যক্তিগত ৩২ রান করে তার বলে ইমররুল কায়েসের হাতে ধরা পড়েন তিনি। এর আগে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই হানা দেন স্পিনার আবদুর রাজ্জাক। লঙ্কানদের প্রথম উইকেট তুলে নেন তিনি।

প্রথম ইনিংসে ফিফটি করা কুশল মেন্ডিসকে এলবি ডব্লিউর ফাঁদে ফেলেন রাজ্জাক। পরে ধনঞ্জয়া ডি সিলভা ২৮ রান করে তাইজুলের বলে বোল্ড আউট হন। আর গুনাতিলাকা ১৭ রানে মোস্তাফিজের এলবি ডব্লিউর শিকার হন। এর আগে নিজেদের প্রথম ইনিংনে ১১০ রান করে বাংলাদেশ। ৫৬ রানে চার উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লিটন দাশ ২৪ ও মেহেদি মিরাজ ৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। মাত্র একরান যোগ করে লাকমলের বলে বোল্ট হন লিটন। পরে নিয়মিত বিরতিতে উইকেট খোয়ালেও টাইগারদের ব্যাটিং এক প্রান্তে ৩৮ রানে অপরাজিত থাকেন মিরাজ।

এছাড়া, অধিনায়ক মাহমুদুল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১ ও মোস্তাফিক ১ রান করে আউট হন। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়।

এমবি