অঘোষিত ফাইনালে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

মহারাষ্ট্রের নাগপুরের, ‘বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে’ খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

সাকিবকে হারানোর ধাক্কা সামলে প্রথম ম্যাচ জিতলেও, চাপমুক্ত দ্বিতীয় ম্যাচে খেই হারায়, বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার মূল্য দিয়ে বড় ব্যবধানে হারে টাইগাররা। তৃতীয় টি-টোয়েন্টি তাই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।

প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জয়ের সুযোগ কাজে লাগাতে হলে ভুল শুধরে টাইগারদের মেলে ধরতে হবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো আভাস দেন, আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনালি লড়াইয়ে নামবেন টাইগাররা। তবে সেটা সম্ভবত হচ্ছে না। অন্তত ২টি পরিবর্তন আনতে হতে পারে একাদশে। দুটিতেই রয়েছে ইনজুরির থাবা।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন/মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান/তাইজুল ইসলাম/আরাফাত সানি, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।

এম