প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য শেষ ম্যাচটাকে চোখ রেখেছিল তামিম ইকবালের দল।

এই কাজটা কঠিনই হতে যাচ্ছে তাদের কাছ। কারণ, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৯৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে এই বিশাল সংগ্রহ গড়ে তোলে শ্রীলঙ্কা। ম্যাথিউজ করেন সর্বোচ্চ ৮৭ রান। কুশল মেন্ডিস আউট হন ৫৪ রান করে।

বুধবার (৩১ জুলাই) কলম্বো প্রেমাদাস স্টেডিয়ামে হোয়াইটওয়াশের মিশনে শ্রীলঙ্কা, অন্য দিকে হেয়াইটওয়াশ এড়াতে মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হয়।

টস জিতে প্রথমে ব্যাট করে অ্যাঞ্জেলো ম্যাথিউস ৯০ বলে ৮টি চার ও ১ ছক্কায় সাজানো।  ম্যাথিউস ৮৭ ও কুশল মেন্ডিসের ৫৪ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে লঙ্কানরা। তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৯৫ রান।

ব্যাট করতে নেমে শুরুতেই পেসার শফিউল ইসলাম আঘাত হানেন লঙ্কান শিবিরে।  ইনিংসের ৫ম ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিপজ্জনক ব্যাটসম্যান অভিস্কা ফার্নান্দোকে ফেরান তিনি। ১৪ বলে ৬ রান করেন ফার্নান্দো ।

দ্বিতীয় ইউকেটে ধিমুথ করুনারত্নে ও কুশল পেরেরার ৮৭ রানের জুটি দলের প্রাথমিক চাপ সামিলে নেয়। দলীয় ৯৬ রানের মাথায় ৬০ বলে ৪৬ রান করে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ফেরেন করুনারত্নে।

৯৮ রানের মাথায় কুশল পেরেরাকে হারালে ফের চাপে পড়ে লঙ্কানরা। পেসার রুবেল হোসেনের বলে উইকেরক্ষক মুশফিকের তালুবন্দী হন তিনি। পেরেরার ব্যাট থেকে আসে ৫১ বলে ৪২ রানের এক স্বভাবসুলভ ইনিংস।

৩ উইকেট হারিয়ে কিছুটা ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। বল হাতে বাংলাদেশও চেপে ধরে লঙ্কান ব্যাটসম্যানদের। কিন্তু চতুর্থ উ্ইকেটে ম্যাথুস ও মেন্ডিসের ১০১ রানের জুটি চালকের আসনে নিয়ে যায় শ্রীলঙ্কাকে।

দুজনেই তুলে নেন ফিফটি। ৫৮ বলে ৫৪ রান আসে মেন্ডিসের ব্যাট থেকে। ৯০ বলে ৮চার ও এক ছয়ে ৮৭ রান করেন ম্যাথুস। শেষ দিকে শানাকার ১৪ বলে ৩০ ও হাসারাঙ্গার ৫ বলে ১২ রানের ওপর ভর করে ৫০ ওভরে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান করে শ্রীলঙ্কা।

বাংলাদেশী বোলারদের মধ্যে শফিউল ইসলাম ও সৌম্য সরকার ৩টি, তাইজুল ও রুবেল একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা একাদশ: ২৯৪/৮ (৫০ ওভার)(ফার্নান্দো ৬, করুণারত্নে ৪৬, কুশল পেরেরা ৪২, কুশল মেন্ডিস ৫৪, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৭, দাসুন শানাকা ৩০, শিহান জয়াসুরিয়া ১৩, ওয়ানিদু হাসারাঙ্গা ১২*, আকিলা ধনঞ্জয়া ০, কাসুন রাজিথা ০*; শফিউল ৩/৬৮, রুবেল ১/৫৫, তাইজুল ১/৩৪, মিরাজ ০/৫৯, সৌম্য ৩/৫৬, মাহমুদউল্লাহ ০/২২)।

এমবি