নটিংহামে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বুমরাহ-শামিদের বোলিং তান্ডবে নাকাল ইংল্যান্ড।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রথম দিন শেষে ইংলিশদের চেয়ে ১৬২ রানে পিছিয়ে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক জো রুট। স্যাম কার্ন অপরাজিত ২৭, বেয়ারস্টো ২৯, ক্রলি ২৭ ও শিবলি ১৮ ছাড়া আর দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি বাকি ব্যাটসম্যানরা।
ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪টি ও মোহাম্মদ শামি নেন ৩টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ২১ রান করে দিন শেষ করেছে ভারত। রোহিত শর্মা ৯ ও লোকেশ রাহুল ৯ রানে অপরাজিত থেকে শুরু করবেন দ্বিতীয় দিনের ব্যাটিং।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।
এবিএস





