জয়ের জন্য দরকার মাত্র ২১৬ রান। ওয়ানডে ফরম্যাটে এমন টার্গেট আহামরি নয় বাংলাদেশের। তবে আফগানিস্তানের বিরুদ্ধে এমন লক্ষ্যে ব্যাট করতে নেমে মারাত্মক চাপে পড়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। তরুণ পেসার ফারুকির আগুন ঝড়ানো বোলিংয়ে মাত্র ২৮ রানেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
তৃতীয় ওভারে প্রথম আঘাত। ফজলহক ফারুকির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার লিটন দাস। ৮ বলে তিনি করতে পারেন মাত্র এক রান। একই ওভারের পঞ্চম বলে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল। ৮ বলে দুই চারে ৮ রান করে তিনি ফারুকির এলবিডব্লিউর শিকার। শুরুর বিপর্যয় রোধ করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহীম। ফারুকির পঞ্চম ওভারের প্রথম বলে তিনি এলবির শিকার। ৫ বলে তিনি করতে পারেন মাত্র তিন রান।
একই ওভারের শেষ বলে আবার ফারুকি ঝলক। এবার তিনি বোল্ড করেন দেন অভিষিক্ত ইয়াসির আলী রাব্বিকে। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রাব্বি। অভিষেকটা তাই বিষাদের হলো তরুণ এই ব্যাটারের।
সাকিব ও মাহমুদউল্লাহ চেষ্টা করেন প্রতিরোধ গড়তে। কিন্তু সেটাও বেশিক্ষণ টেকেনি। স্পিনার মুজিব উর রহমানের বলে বিদায় নেন সাকিব। হয়ে যান বোল্ড। ১৫ বলে এক চারে তিনি করেন ১০ রান। ২৮ রানে নেই বাংলাদেশের ৫ উইকেট।
এমআর





