ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান।

ম্যাচটি আজ সন্ধ্যা ৬টায় টস হওয়ার কথা থাকলেও তার ঠিক ঘণ্টাখানেক আগ থেকেই বৃষ্টি শুরু হয়।

অনবরত বৃষ্টির হওয়ার কারণে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ম্যাচ অফিসিয়ালরা শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাইলজ অনুযায়ী বাংলাদেশ-আফগানিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন।

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল ম্যাচটি।

কিন্তু বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো তো দূরে থাক টসও হয়নি। রিজার্ভ ডে না থাকায় সিরিজের বাইলজ অনুযায়ী উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।  

এমবি