আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে। গত বছর ২৬ অগাস্ট থেকে চলতি বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আন্তার্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে এই দল গঠন করা হয়েছে। কিন্তু দুটি দলেই নেই বাংলাদেশী কোনো ক্রিকেটার।

আইসিসি-র ওয়ানডে বষর্সেরা একাদশে এবারও অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে টানা সাতবার আইসিসির বষর্সেরা দলে ঠাঁই পেলেন ধোনি। ওয়ানডে দলে চারজন থাকলেও বর্ষসেরা টেস্ট দলে একজন ভারতীয়ও সুযোগ পায়নি।

আইসিসি বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট, ওয়ানডে দুটো দলেই জায়গা পেয়েছেন।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল: মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), জর্জ বেইলি (অস্ট্রেলিয়া), এ বি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), এমএসধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক, ভারত), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), জেমস ফকনার (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ সামি (ভারত), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত, ১২তম খেলোয়াড়)।

আইসিসি বর্ষসেরা টেস্ট দল: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), কুমার সাঙ্গাকরা (শ্রীলঙ্কা), এ বি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জো রুট (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা, অধিনায়ক), মিচেল জনসন (অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), টিম সাউদি (নিউজিল্যান্ড), রস টেলর (নিউজিল্যান্ড, দ্বাদশ ব্যক্তি)।

জেডআই