মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুধু ক্রিকেটই হয় না। আরও অনেক খেলাই হয়। এই যেমন রাগবি কিংবা ফুটবল। ক্রিকেটের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটিতে আজ বসছে লাতিনের দুই ফুটবল পরাশক্তির লড়াই। বিকাল ৪টা ৫ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ মুহূর্তের লড়াইয়ে মাঠে নামার আগে ওসেনিয়া মহাদেশে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে পরস্পর মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পাওয়ারহাউজ।

এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে অভিষেক ঘটছে হোর্হে সাম্পাওলির। আর ব্রাজিল কোচ তিতের কিন্তু আজ কঠিন পরীক্ষা। দায়িত্ব নেয়ার পর থেকে তিনি যে এখনও পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছেন, সেটাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেবেন মেসি-সাম্পাওলি জুটি। তার ওপর তিতের দলে নেই তার আসল অস্ত্র নেইমার।

সে যাই হোক, ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি মানেই মহারণ। সেই মহারণ টিভিতে সরাসরি দেখা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। তবে বাংলাদেশের বাইরে সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন দর্শকরা। ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার করবে অ্যারেনা স্পোর্ট ১, পিটিভি স্পোর্ট, ফক্স স্পোর্টস ১, ফক্স স্পোর্টস ২। এই চ্যানেলগুলো বাংলাদেশে দেখা যায় না।

তবে চাইলে তারা অনলাইনে সরাসরি ম্যাচটি দেখতে পারেন। সে ব্যবস্থা অনলাইনে খুঁজলেই পাওয়া যাবে। পাঠকদের কথা চিন্তা করে এখানেই দিয়ে দেয়া হলো ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি অনলাইনে সরাসরি দেখার লিংক। খেলাটি সরাসরি দেখতে ক্লিক করুন এই লিংকে...

https://www.youtube.com/watch

এছাড়া নিচের লিংকেও দেখতে পারেন...

https://www.youtube.com/

এমএনজে