চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মঙ্গলবার ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোল ব্যবধানে জয় পেয়েছে কোচ জেরার্ডো মার্টিনের শিষ্যরা।
সফরকারী দল হিসেবে খেলতে নামলেও শুরুটা ভালোই করেছিল বার্সেলোনা। প্রথমার্ধের সিংহভাগ বল দখলে রেখেছিল তারা। কিন্তু স্বাগতিক গোলরক্ষক জো হার্টের কৃতিত্বে গোলবঞ্চিত থাকতে হয় মেসিদেরকে।
কম আক্রমণ চালায়নি ম্যানসিটিও। কিন্তু সফলতার মুখ দেখেনি তারা। বরং দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন। ফলে ১০ জনের দলের সঙ্গে হার নিয়েই প্রথম লেগের খেলা শেষ করতে হয় তাদেরকে।
এদিকে ৫৪ মিনিটে ডেমিচেলিস লাল কার্ড দেখায় শুধু দলের খেলোয়াড়ই কমেনি; বার্সাকে একটি গোলও উপহার দিতে হয়েছে তাদেরকে। ডি বক্সের মধ্যে মেসিকে পিছন দিক থেকে ফেলে দেয়ায় পেনাল্টিও পেয়ে যায় সফরকারীরা। আর সেখান থেকেই গোল করে মেসিই দলের লিড এনে দিয়েছেন। ১-০ তে লিডে খেলা শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিলেও ৯০ মিনিটে আরেকটি গোল করেন দানি আলভেজ। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।
খেলা
ম্যানসিটির মাঠে বার্সার জয়
চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোল ব্যবধানে জয় পেয়েছে কোচ জেরার্ডো মার্টিনের শিষ্যরা।





