গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।

রোববার মিডিয়ার সামনে জাপানের অনুশীলন সেশনে কুবো দলের বাকিদের সঙ্গে নয়, আলাদাভাবে মাঠে দৌড়ান। পরে মরিয়াসু স্পষ্ট করে দেন, ব্রাজিল ম্যাচে তাকে পাওয়ার কোনো আশা নেই।

মরিয়াসু বলেন, ‘সে এখনো শুধু একা দৌড়ানো আর ব্যক্তিগত অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না।’

কুবোর জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা চাই সে দ্রুত সুস্থ হোক। সেটা অবশ্য তারও চাওয়া।’

এনএইচ