পরপর ধারাবাহিক আঘাতে দিশেহারা উইন্ডিজ। প্রথম ইনিংসে মিরাজ আর সাকিবের আঘাতে চাপের মুখে থেকে ১১১ রানে অলআউট হয় তারা।
এবার ফলোঅনে নেমেও একই দশা তাদের। সর্বশেষ ফলোঅনে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
তবে এবার জোড়া আঘাতটিপ করে তাইজুল। এর আগে সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট। ফেরেন ১ রান করে। কিয়েরন পাওয়েলও বেরিয়ে এসে খেলার চেষ্টা করেছিলেন মিরাজের বলে। পরাস্ত হওয়ায় তার উইকেট ভেঙে দেন উইকেটকিপার মুশফিকুর রহিম। পাওয়েল এই ইনিংসেও ব্যর্থ হয়ে ফিরলেন ৬ রানে।
দুই ওপেনারের বিদায়ে ফলো অনে পড়ে যাওয়া উইন্ডিজের অবস্থা হয়ে দাঁড়ায় আরও বিবর্ণ! এর মাঝেও বেশ কিছু সুযোগ মিস করে বাংলাদেশের ফিল্ডাররা। পরে তাইজুলের জোড়া আঘাতে সর্বশেষ সংগ্রহ ৩২
এর আগে ক্যারিবীয়দের ১১১ রানে গুটিয়ে দিয়ে তাদের ফলো অনে ফেলে সাকিব আল হাসানের দল। মিরাজের ক্যারিয়ার সেরা ৭ উইকেট শিকারে ক্যারিবীয়দের তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ফলো অনে ফেলেছে বাংলাদেশ।
জেড





