দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান জেপি দুমিনি বলেছেন, বাংলাদেশকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, মাঠে নিজেদের উজার করে দেব। বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আগামী রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। মঙ্গলবার একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি মিরপুরে হবে যথাক্রমে ১০ ও ১২ জুলাই। ১৫ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আর দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে চট্টগ্রামে ২১ জুলাই। পরে ৩০ জুলাই মিরপুরে সিরিজের শেষ টেস্ট খেলবে দল দুটি।
জেডআই





