টি-২০ বিশ্বকাপের ওমান পর্বে পরপর দুই ম্যাচেই বাংলাদেশের জয়ের নায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হের; কিন্তু দ্বিতীয় ম্যাচেই ওমানকে ২৬ রানে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

আজ শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদরা।

অলরাউন্ডার সাকিব আল হাসান পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান করার পর বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করেন। এমন নান্দনিক পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

পাপুয়া নিউগিনিরি বিপক্ষে ১৮১/৭ রান করে ৮৪ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। এদিন খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে সাকিব আল হাসান বলেন, এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

তিনি আরও বলেন, আসলে টি-২০ ফরম্যাটে যে দলটি ভালো খেলবে তারাই জিতবে। প্রথম ম্যাচে পরাজয়ের পর আমরা একটু চাপে ছিলাম। এখন সেই চাপ নেই।

সাকিব আরও বলেন, টি-২০ ফরম্যাটের ক্রিকেটে চাইলেই ফর্মে ফেরা যায় না। এখানে ফর্মে ফেরা অনেক কঠিন। আমি একটু ক্লান্ত, গত পাঁচ-ছয় মাস ধরে বিরতিহীন ক্রিকেট খেলছি, এটা আমার জন্য একটি দীর্ঘ যাত্রার মতো। তবে আশা করছি আমি এই টুর্নামেন্টে ভালো করতে পারব।

আজকের সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭ ( নাঈম ০, লিটন ২৯, সাকিব ৪৬, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ৫০, আফিফ ২১, সোহান ০, সাইফুদ্দিন ১৯* , শেখ মেহেদী ২* ; মরেয়া ২/২৬ , রাভু ২/৪০, চাঁদ ০/৫৩, সেসে ০/২০ , আসাদ ২/২৬ , আমিনি ০/৯, আটাই ১/৬)

পাপুয়া নিউগিনি: ১৯.৩ ওভারে ৯৭ (সিকা ৫, আসাদ ৬, আমিনি ১, সেসে , আটাই ০, হিরি ৮, ভানুয়া ০, ডরিগা ৪৬* , চাঁদ ১১, মরেয়া ২, রাভু ৫ ; সাইফুদ্দিন ২/২১, মোস্তাফিজ ০/৩৪, তাসকিন ২/১২ , সাকিব ৪/৯, শেখ মেহেদী ১/২০)

ফল: বাংলাদেশ ৮৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।

এমবি