ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ক্যাভন ফুবলারকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করেছে বারমুডা ক্রিকেট বোর্ড।
তার অপরাধ! বারমুডা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচে তাকে আম্পায়ার এলবিডব্লিউ আউট দেন। তাতে ক্ষিপ্ত হয়ে তিনি স্টাম্প ভেঙেছেন। আম্পায়ারকে লাঞ্ছিতও করেছেন। আর সেই অপরাধেই তাকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ফুবলার এর আগেও নিষিদ্ধ হয়েছিলেন। সেটা অবশ্য ২০১১ সালে। তখন সামারসেট ক্রিকেট ক্লাবের হয়ে তিনি খেলেছিলেন।
এবার তিনি খেলছেন উইলো কাটসের হয়ে। সেদিন আউট হওয়ার পর এমন আচরণ করেন।
এরপর বল হাতে ৬.৩ ওভার বলও করেছিলেন। ম্যাচ শেষে আম্পায়াররা তার বিরুদ্ধে রিপোর্টে বিষয়টি উল্লেখ করেন। আর সেই রিপোর্ট অনুযায়ী বারমুডা ক্রিকেট বোর্ড তাকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করে।
তিনি ক্রিকেট আইনের ৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন।
এফএফ





