পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ে তুলে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করা ভারতের মুখোমুখি হতে যাচ্ছে আইসিসি'র সহযোগী দল সংযুক্ত আরব আমিরাত।

শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে 'বি' গ্রুপের এ লড়াই।

এ ম্যাচটিতে ভারতীয় কোচ ডানকান ফ্লেচার দলের সঙ্গে থাকবেন না। শ্বশুরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কেপ টাউনে (দক্ষিণ আফ্রিকা) গেছেন ফ্লেচার। দল পরিচালনা করবেন রবি শাস্ত্রি।

জেডআই