আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। রবিবার বাংলাদেশ সময় বিকেল ৩.৩০মিনিটে কেনিংটনের ওভালে শুরু হবে খেলাটি।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস ১।

গ্রুপ পর্বের দুটি করে ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে। ফলে আজকের বিজয়ী দল চলে যাবে সেমিফাইনালে। পরাজিতদের দেশে ফিরতে হবে।

এদিকে গ্রুপ ‘এ’তে শক্তিশালী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে উঠে এসেছে স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ। আজকের খেলায় জয়ী দলের সঙ্গেই সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

এখন দেখার বিষয় কে হচ্ছে সেমিতে টাইগারদের প্রতিপক্ষ। ভারত নাকি দক্ষিণ আফ্রিকা?

এমই