সাবেক পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন শহিদ ‍আফ্রিদির সাথে কেমন সম্পর্ক তা সম্প্রতি শেয়ার করেছেন হরভজন সিং।

এক ভারতীয় ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে হরভজন সিং পাকিস্তানি ক্রিকেটারদের ব্যাপারে নিজের মন্তব্য শেয়ার করেন।

হরভজন সিং বলেন, পাকিস্তান ক্রিকেট দলের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শহিদ আফ্রিদি আমার জন্য বিভিন্ন জিনিস উপহার হিসেবে আনতেন।

তিনি আরো বলেন, তারা আমার জন্য পাঞ্জাবের ড্রামি ও পেশওয়ারি জুতা আনতেন।

তিনি বাবর আজমকে ভবিষ্যতের কিংবদন্তি বলেছেন।

ভারতের এই ক্রিকেটার বলেন, পাকিস্তানি ক্রিকেটার সাকলাইন মোস্তাকের সাথে আমাদের বন্ধুত্ব ছিল। আমি তার সাথে ক্রিকেট নিয়ে কথা বলতাম।

এবিএস