অবশেষে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ল ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপে শেষ হল সুইডেন চমক।
সুইডেনকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল থ্রি-লায়নসরা। এ নিয়ে ২৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ আসরের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করল তারা।
এরপর আক্রমণের পর আক্রমণ করে ইংল্যান্ড। ফলও আসে হাতেনাতে। ৩০ মিনিটে অ্যাশলে ইয়াংয়ের কর্নার থেকে নিশানাভেদ করেন হ্যারি মাগুইরে। এতে ১-০ গোলে এগিয়ে যায় ১৯৬৬ চ্যাম্পিয়নরা।

পরেও ইংলিশদের আক্রমণের গতি সচল থাকে। ফলে ৪৪ মিনিটে সুবর্ণ সুযোগ পায় তারা। তবে হাতের নাগালে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি রাহিম স্টার্লিং।


ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, অ্যাশলে ইয়াং, হেসে লিনগার্ড, জর্দান হেন্ডারসন, ডেলে আলি, হ্যারি কেন, রাহিম স্টার্লিং।
সুইডেন একাদশ: রবিন ওলসেন, ভিক্টর নিলসন লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট, লুইডউইগ অগাস্টিনসন, এমিল ক্রাফট, সেবাস্তিয়ান লারসন, আলবিন একদাল, এমিল ফরসবার্গ, ভিক্টর ক্লায়েসন, মার্কাস বার্গ, ওলা তোইভোনেন।
ফরমেশন: ৪-৪-২





