এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ফুটবলের 'ই' গ্রুপের বাছাইপর্বে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে সিরিয়া। শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ম্যাচ শুরুর ৭ মিনিটেই সিরিয়ার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফ্রি কিক থেকে গোল পায় সিরিয়া। এরপর ১৫ মিনিটে আবারও গোলের দেখা পেয়েছে সিরিয়ানরা। এই গোল শোধ করার মতো সুযোগই তৈরি করতে পারেনি স্বাগতিকরা। উল্টো ৪৮ মিনিটে পেনাল্টি থেকে আরও এক গোল আদায় করে নিয়েছে সিরিয়ানরা। বাংলাদেশ তাই প্রথামার্ধ শেষে ৩-০ গোলে পিছিয়ে পড়েছে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ রক্ষণভাগ খানিকটা সামলে রাখলেও ৮২ মিনিটে আবরও গোল পায় সিরিয়ানরা। উল্লেখ্য, ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়ে সিরিয়ার অবস্থান ১৫২ নম্বর, বাংলাদেশ রয়েছে ১৬২তম স্থানে।

এদিকে, অন্য খেলায় ভারতকে ২-০ গোলে হারিয়েছে উজবেকিস্তান।

এমএ