আইপিএল থেকে চোট নিয়ে দেশে ফিরেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ। তাই খেলা হয়নি সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।

ফেরা আরো দীর্ঘ হচ্ছে মোস্তাফিজের। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট থেকে বাদ দেয়া হলো এই টাইগারকে ।

তথ্য সূত্র জানায়, পায়ের ইনজুরির কারণে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্ট মিস করতে যাচ্ছেন মোস্তাফিজ। তবে দ্বিতীয় টেস্টের দলে ফেরার সমূহ সম্ভাবনা রয়েছে।

মোস্তাফিজের ইনজুরির মধ্যেই আফগানিস্তানের কাছে হেরে ভারত থেকে নাকানি-চুবানি খেয়ে এসেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। যদিও সে সব ভুলে বাংলাদেশ দলের সামনে এখন শুধুই ওয়েস্ট ইন্ডিজ সফর।

ক্যারিবীয়দের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার জন্য ২২ জুন দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আজ সোমবার টেস্ট দল ঘোষণা করবে বিসিবি।

জেড