ভারতের ইনিংস প্রায় শেষ হতে চললো। ৪৬.৪ ওভারের খেলা চলছিল তখন। এমন সময়ই নামলো বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি।

মুষলধারে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত থমকে দাঁড়ালো ভারত-পাকিস্তান মহারণ। বন্ধ হয়ে গেলো সবচেয়ে উত্তেজনাকর ম্যাচটি।

বৃষ্টির নামার আগ পর্যন্ত দারুণ অবস্থানে ছিল ভারত। ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বিরাট কোহলির দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেট হারিয়ে ৩০৫ রান। ১৪০ রান করে আউট হন রোহিত শর্মা।

কিন্তু হঠাৎই ঝড়ো বৃষ্টিতে এখন খেলা বন্ধ রয়েছে।

প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তান একাদশ সাজিয়েছে দুই স্পিনার নিয়ে। ওহাব রিয়াজ, হাসান আলী ও মোহাম্মদ আমিরকে নিয়ে গড়া হয়েছে পেস অ্যাটাক। পাক অধিনায়ক জানান, ওল্ড ট্রাফোর্ডের কন্ডিশন বিবেচনায় এনে একাদশে রাখা হয়েছে দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসীমকে।

এদিকে ভারত নেমেছে একদাশে এক পরিবর্তন নিয়ে। ইনজুরিতে ছিটকে যাওয়া শিখর ধাওয়ানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার বিজয় শংকর। টস হেরে কোহলি জানিয়েছেন, ফিল্ডিং করলে তাদের সুবিধা হতো।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, বিজয় শংকর, এম এস ধোনি, কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, ভুবেনশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, যসপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফাখহার জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, হাসান আলী ও মোহাম্মদ আমির।

 

এএস